• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তি পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা জ্বালানি উপদেষ্টার দেশ বাঁচাতে’ গণভোটে ‘না’তে ভোট দিন: জিএম কাদের গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শাবান মাসের চাঁদ দেখা যায়নি ৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত চট্টগ্রামে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত বার বার সংযোগ বিচ্ছিন্ন করার পরেও গাজীপুরের চাপুলিয়ায় জ্বলছে অবৈধ গ্যাসের চুলা  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ এলপি গ্যাস সংকটের নামে গ্রাহকের হাজার কোটি টাকা লুট!

পত্নীতলায় যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ৯৯ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।  বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে  নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী মাধ্যমে শহীদ মিনারে  উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পত্নীতলা থানা, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখাসহ অঙ্গ এবং সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ স্কাউট, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি, দলিল লেখক সমিতি, এনজিও ফোরাম, দি হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক  অর্পন করে  দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন। সাথে ছিলেন অফিসার ইনচার্জ  (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান। পরে কুচকাওয়াজের পুরস্কার বিতরণ, শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,  উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ,  উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা  ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার প্রমূখ।  আরো উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বেসরকারি  বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।  বিকালে ক্রীড়া প্রতিযোগিতা,হাসপাতালে ও এতিমখানায়  উন্নত খাবার পরিবেশন, মসজিদ  মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সহ নানা কর্মসূচী পালন করা হয়।


More News Of This Category
bdit.com.bd