• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁর পোরশা তেতুলিয়া পূর্ববাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নওগাঁর পোরশা তেতুলিয়া পূর্ববাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ / ১৮১ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারনা করছেন স্থানীয়রা। পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে মরদেহ দুইটির ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

 


More News Of This Category
bdit.com.bd