• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন  চলছে বিসিবি নির্বাচন, ভোট দিয়েছেন তামিম রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ

নওগাঁয় নিখোঁজের একদিন পরে শরিফ উদ্দিনের মৃতদেহ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার,নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ১১৭ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের সৌলকোপা এলাকায় লাশটি পাওয়া যায় বলে নওগাঁ সদর থানার এএসআই আবু তাহের জানান। নিহত শরিফ উদ্দিন (৩৮) ওই উপজেলার দুবলহাটি ইউনিয়নের কান মটকা গ্রামের মৃত মোজাহার দরজির ছেলে। স্থানীয়দের বরাতে এএসআই আবু তাহের বলেন, শরিফ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার ওই এলাকায় কৃষকরা মাঠে গিয়ে শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের অর্ধেক অংশ শিয়ালে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে; ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 


More News Of This Category
bdit.com.bd