• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল

ঢাকার প্রায় সব পুলিশ চেঞ্জ করেছি, অলিগলি চিনতেও সময় লাগবে’

Reporter Name / ৩২৩ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করেছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে।

তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে দেশের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি’ হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি হওয়া দরকার।

খুব একটা সন্তোষজনক পর্যায়ে যে চলে গেছে তা না। এখন যদি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন।

জাস্ট সন্তোষজনক, কিন্তু এটা আরও ভালো হওয়া দরকার।

পরিস্থিতির উন্নতিতে সময় চেয়ে তিনি বলেন, যেহেতু আপনারা জানেন ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে।

তিনি বলেন, বিজিবিতেও অনেক চেঞ্জ করা হয়েছে। এজন্য একটু সময় লাগছে, তবে পরিস্থিতি আসতে আসতে উন্নতি হচ্ছে। সামনের দিকে আরও উন্নতি হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ক্রিমিনালকে (অপরাধী) কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। সে যত প্রতাপশালীই হোক না কেন। আগে অনেক সময় অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে হতো। সেটা আর হতে দেওয়া যাবে না।

 


More News Of This Category
bdit.com.bd