সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং গাজীপুর ০৫ আসনের সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলন এমপির নির্দেশনায় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৯/০৯/২০২৬ ইং তারিখে সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে নাগরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কোহিনুর বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সভাপতি ও নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহিম সরকার । আরো উপস্থিত ছিলেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।