• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

টঙ্গীতে প্রতিবন্ধী কর্মজীবী নারীর মৃতদেহ উদ্ধার আটক -১।

গাজীপুর প্রতিনিধি : / ২১৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

বশির আলম ##গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় বাক্‌প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম রাবেয়া সাবরিন আক্তার লিখন (২৮)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হালাদারের মেয়ে। টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাসায় ভাড়া থাকতেন তিনি। লিখন টঙ্গীর নতুন বাজার এলাকার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। এক বছর আগে মা রাজিয়া বেগমকে নিয়ে ভবনটির দ্বিতীয় তলায় ওঠেন। সোমবার সকালে তিনি বাসায় একাই ছিলেন। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তাঁর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে বিছানার ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর বাড়ির মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।


More News Of This Category
bdit.com.bd