• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১ টঙ্গী পশ্চিমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়রানি ও হামলার অভিযোগ গাজীপুরের বাসন ১৩ নম্বর ওয়ার্ডে শিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি

ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি

Reporter Name / ৩৮৭ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ
আবহাওয়া
ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেইসাথে, রাজ্যের ৯টি জেলার সব স্কুল চারদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিম্নচাপটি ঘূর্ণঝড় দানায় পরিণত হয়। মঙ্গলবার রাত থেকে ঘন্টায় ১৮ কিলোমিটার বেগে এটি উড়িষ্যা ও বাংলাদেশের দিকে এগুচ্ছে। বুধবার সকাল আটটার দিকে ঝড়টির অবস্থান ছিলো বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষণ ও দক্ষিণপূর্ব দিকে।

দানার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবীদদের ধারণা, বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকাল নাগাদ এটি উড়িষ্যার পুরি ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। আঘাত হানার সময় এর গতি বেগ হতে পারে ঘন্টায় একশ’ থেকে ১১০ কিলোমিটার।

দানার গতিপথে থাকা পশ্চিমবঙ্গের ছয়টি জেলা থেকে ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একাধিক টিম, উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার। খোলা হয়েছে ৬ হাজার ২৪৪টি আশ্রয়কেন্দ্র।


More News Of This Category
bdit.com.bd