• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই, ক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন শারদীয় দুর্গোৎসব -২০২৬ এ পূর্বের চেয়ে বেশি সরকারি অনুদান বরাদ্দ করা হয়েছে —-এ কে এম ফজলুল হক মিলন, এমপি গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

গ্রেনেড হামলায় নিহত শহীদ বেগম আইভি রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

Reporter Name / ৩৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদ বেগম আইভি রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন। আজ বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, প্রয়াত রাষ্ট্রপতি জননেতা জিল্লুর রহমানের সহধর্মিণী শহীদ বেগম আইভি রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ শে আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বোরচিত ভয়াবহ নৃশংস গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ৪ দিন মৃত্যুর সাথে লড়ে ২৪ আগস্ট রাত ২ টায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ আজ ২৪ আগস্ট ২০২৩ তারিখ সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থানে শহীদ বেগম আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।


More News Of This Category
bdit.com.bd