• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

গাজীপুরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি / ৩২৭ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাসিম মিয়ার ছেলে রায়হান মিয়া (২৪) এবং আখাউড়া উত্তর রাজাপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে হানিফ মিয়া (৫৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা নববর্ষের প্রথম দিনে দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে রায়হান মিয়ার কাছ থেকে ৮ হাজার পিস এবং হানিফ মিয়ার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পরের সহযোগিতায় গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। তারা একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন আরও জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd