• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই, ক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

গাজীপুরে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ২৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরে বাসচাপায় এক পথচারী আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে বাসচাপা দেয়। এতে তার দুটি পা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং মহাসড়কের সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়।  বিক্ষুদ্ধ জনতার দাবি, মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক পারাপারের জায়গা নেই। যার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। এর প্রতিকার করতে হবে। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ দিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি


More News Of This Category
bdit.com.bd