• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

গাজীপুরে বিভিন্ন স্থানে আবাসিক হোটেল ও ফ্লাট ভাড়ার নামে চলে রমরমা দেহ ব্যবসা

নিজস্ব প্রতিবেদক : / ৫৬৮ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

শহরের প্রানকেন্দ্র দেশের অন্যতম শিল্প নগরী হিসাবে পরিচিত গাজীপুর চান্দনা চৌরাস্তা । এখানে রয়েছে বেশ কয়েকটি আবাসিক হোটেল। এর মধ্য বিভিন্ন যায়গায় ফ্লাট ভাড়া নিয়ে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে দেহ ব্যবসা । বিভিন্ন দলের কিছু প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় দেহ ব্যবসা চলে।   প্রশাসন দু-একবার অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করলেও মূল হোতা’রা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। শহরের কেন্দ্রস্থলে অবস্থান, কল কারখানা ও অন্যান্য গুরুত্বপুর্ন স্থাপনা প্রতিষ্ঠিত হওয়ার কারনে এখানে দেশের বিভিন্ন জেলার মানুষের বসবাস। আর সে সুযোগকে কাজে লাগিয়ে চিহ্নিত দালাল চক্র ও বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে  হোটেল ব্যবসা ও ফ্লাট বাসা ভাড়া করে দাপটের সাথে চালিয়ে যাচ্ছে অবৈধ দেহ ব্যবসা।
একাধিক সূত্র জানিয়েছে, গাজীপুর শহরের আনাচে কানাচে প্রায় সহস্রাধিক আবাসিক হোটেল ও অভ্যন্তরে চলে রমরমা ব্যবসার উৎসব। আর এসব কাজের জন্য খদ্দের যোগাড় করার জন্য দালালরা অভিনব পন্থা অবলম্বন করে থাকে, তারা একজন দালালের মোবাইল নম্বর কার্ডে লেখে তা বিলি করে থাকে পরবর্তীতে যোগাযোগ করলে সহজেই পাওয়া যায় দালালদের মাধ্যমে হোটেল ও ফ্ল্যাটের ঠিকানা এবং নারী। অথবা নারীরাই রাস্তায় নেমে পড়ে খদ্দের যোগাড় করার জন্য। বেশির ভাগ সময়ই দালালদের খপ্পরে পড়ে সবকিছু হারাতে হয়, কিন্তু তার প্রতিবাদ করার কোন উপায় থাকে না।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভোক্তভোগী বলেন, “স্যার না বুঝে সব কিছু হারিয়েছি বলতে গিয়ে আরও উল্টো মার খেয়েছি”। প্রশাসনের চোখের সামনে এরকম অবৈধ কার্যকলাপ চলতে থাকলে দেশের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে বলে মনে করেন সমাজের সচেতন নাগরীকরা। আর এর সাথে তারা প্রশাসনের নিকট দাবী জানান যাতে করে দ্রুত সময়ের মধ্যে অবৈধ হোটেল ও ফ্ল্যাটের দেহ ব্যবসা বন্ধ করা হয়।


More News Of This Category
bdit.com.bd