• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন 

গাজীপুর প্রতিনিধি / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাসাবাড়ি ও দোকানপাটে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ছবি: আবুল হাসান গাজীপুরের জয়দেবপুর মাছ বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাসাবাড়ি ও দোকানপাটে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিজেদের বসতবাড়ি রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
ফারজানা জেসমিন তন্নী বলেন, ‘হামলা–ভাঙচুরের প্রতিবাদ করলে অভিযুক্তরা আমাদের খুন, জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দেয়। এ ঘটনায় অসীত সাহাসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, সদর থানা ও জয়দেবপুর বাজার কমিটি বরাবরে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার দুপুরে ফের হামলা করে বসতভিটা ভাঙচুর করেছে। এক পর্যায়ে তারা আমাদের জমিজমা, বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয় এবং ১০ লাখ টাকা চাঁদাও দাবি করে।’ সংবাদ সম্মেলনে ফারজানা জেসমিন তন্নী আরও বলেন, ‘হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ায় পরিবারের লোকজনের জানমাল ও বাসাবাড়ি, দোকানপাট নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি। নিজেদের বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য সবার সহযোগিতা কামনা করছি আমরা।’এ ব্যাপারে অভিযুক্ত অসীত সাহা বলেন, ‘বিরোধপূর্ণ জমিটি আমাদের কেনা সম্পত্তি।’গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তিপূর্ণ অবস্থানের জন্য উভয়পক্ষের লোকজনকে বলা হয়েছে।’


More News Of This Category
bdit.com.bd