• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

আজ পবিত্র লাইলাতুল কদর বরকতময় রজনী’র রাত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার। / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

আজ বৃহস্পতিবার ( ২৭মার্চ) ২৫ খ্রিঃ ২৬ রমজান দিবাগত রাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশব্যাপী পবিত্র শবে- কদর পালিত হচ্ছে। লাইলাতুল কদর‎‎ এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর’অন্য অর্থ হচ্ছে- ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। মহান আল্লাহতা‘ লাইলাতুল কদরের রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। মূলত কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই লাইলাতুল কদর মহিমান্বিত ও বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। ৬১০ খ্রিষ্টাব্দে শবে কদরের রাতে মক্কার জাবালে নুর পর্বতের হেরা গুহায় ধ্যানরত রাসুলের (সা.) ওপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়। আল্লাহ ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে।’ (সুরা কদর, আয়াত: ১) এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, সবকিছুর পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদের লিখে দেওয়া হয়, এমনকি কে হজ্জ করবে, তাও লিখে দেওয়া হয়। যেমন, আল্লাহ বলেনন, ‘সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়, আমার নির্দেশে।’ (সুরা দুখান, আয়াত: ৩-৫) এ রাতের আরেকটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ–তাআলা এ রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, সুরা কদর’যা কিয়ামত পর্যন্ত পঠিত হতে থাকবে।


More News Of This Category
bdit.com.bd