• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : / ১০৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর রাওয়া ক্লাবে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হক।

অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাবেক এই সেনা কর্মকর্তা দাবি করেন, ‘ভুলক্রমে মেজর হাফিজকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়েছিল, যদিও বীরউত্তম খেতাব দেওয়ার জন্য উনাকে নির্বাচন করা হয়েছিল।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, তাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে এগিয়ে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

একই অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘১৯৭১ ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত। রাজনীতিবিদরা স্বাধীনতার কথা চিন্তাও করেননি। তাজউদ্দীন আহমদ বলার পরও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়ার রহমান। যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। অথচ বলা হয়েছে ৭ মার্চের একটি ভাষণের ফলে মানুষ যুদ্ধে গেছে।’


More News Of This Category
bdit.com.bd