• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ছে ৩ গুণ স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান অপরিকল্পিত ড্রেনেজে ডুবছে নন্দন পার্ক বিনোদন কেন্দ্র রক্ষায় মানববন্ধন গাজীপুরে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন ঢাকাগামী বাসে মিলল ৯২ হাজার ইয়াবা, চালক পলাতক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান গাজীপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার ফেসবুকে অপপ্রচারের অভিযোগে শাহাদাত গাজী আটক গাজীপুরে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপির শিরোপা জয়

গাজীপুরে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক : / ৪৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের গাছাসহ মহানগরের বিভিন্ন এলাকায় সাজ্জাত নামে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি করছেন—এমন অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি ডিবি পুলিশের ইউনিফর্ম ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিরীহ মানুষকে জিম্মি করে বিভিন্ন অঙ্কের টাকা আদায়েরও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ডিবি পুলিশের নাম ব্যবহার করে পরিচালিত এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই হয়রানির ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড বন্ধে কঠোর নজরদারির আহ্বান জানান।

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।


More News Of This Category
bdit.com.bd