• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

সাবেক স্ত্রী লিপির বিরুদ্ধে বাসায় হামলা, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ৯৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরের বাসন থানায় সাবেক স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুটের অভিযোগ দায়ের করেছেন মোঃ আবুল হাসেম সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী। অভিযোগে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার বাসার তালা ভেঙে প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ আবুল হাসেম সরকার গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী মোছাঃ মফিজা ভূইয়া লিপি (৪৮), আরাফাত নাফিছ (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জন গত ৯ মে ২০২৬ দুপুর সাড়ে ৩টার দিকে তার চান্দনা এলাকার বাসায় প্রবেশ করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাকে বাসায় না পেয়ে তার রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ঘর থেকে নগদ ৭ লাখ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা এবং প্রায় ৬ লাখ টাকার আসবাবপত্র নিয়ে যায়। ভুক্তভোগী আরও জানান, ১১ মে সকালে বাসায় ফিরে তিনি রুমের তালা ভাঙা দেখতে পান এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের তালা ভেঙে ঘরে প্রবেশ ও মালামাল নিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেন। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা যাওয়ার সময় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান “আলহাজ্ব আনহার আলী সরকার পাইকারী মাছের আড়ত”-এ গিয়ে বিভিন্ন আড়তদারদেরও হুমকি প্রদান করেন।অভিযোগকারী জানান, বিষয়টি পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চুরি হওয়া টাকা, স্বর্ণালংকার ও মালামাল উদ্ধারের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাসন থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd