• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

রাজধানীতে রায়েরবাজার নামে নতুন থানা হচ্ছে : ডিএমপির কমিশনার

ডেস্ক রিপোর্ট / ২৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

 

রাজধানীতে রায়েরবাজার নামে নতুন একটি থানা করার প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপির (ভারপ্রাপ্ত) কমিশনার মো. সরওয়ার বলেন, রায়েরবাজার থানা গঠনের প্রস্তাবটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, এরই মধ্যে বসিলা ও কাওরানবাজারে দু’টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখন যেহেতু মোহাম্মদপুরকেন্দ্রীক অপরাধ প্রবণতা বাড়ছে। আমরা এ ধরনের প্রস্তাব করেছি। এছাড়াও ওই এলাকায় আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি, আরও স্থাপন করা হবে। রাজধানীর অপরাধপ্রবন স্থান বিবেচনায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্দোগ নেওয়া হয়েছে। সর্বোপরি আমরা রাজধানীকে অপরাধমুক্ত আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, পুলিশের যারা অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd