• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম আক্রান্তদের নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম বাড়ল সয়াবিন তেলের দাম সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টঙ্গীতে ভাই ভাই আবাসিক হোটেলের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা ‘আসুন মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি’: গাজীপুরের জেলা প্রশাসক। ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী গাজীপুরে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন

ডেক্স রিপোর্ট / ৬১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে না পারলে জনগণের সমর্থন পাওয়া কঠিন হবে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মীদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, ঢাকা শহর ভালো থাকবে। কিন্তু নগরবাসীর একটাই অভিযোগ-মশার কামড় থেকে তারা রক্ষা পাচ্ছে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর নগরভবনে অডিটরিয়ামে মশক নিয়ন্ত্রণে অঞ্চল ৪ ও ৬-এর কর্মীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, বছরের পর বছর ধরে চলা মশার উপদ্রব থেকে মুক্তি দিতে না পারলে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করেন, মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ নিয়ে নানা অভিযোগ রয়েছে-ভেজাল ওষুধ, পর্যাপ্ত ওষুধ প্রয়োগ না করা কিংবা পানির সঙ্গে মিশিয়ে কম দেওয়ার মতো অভিযোগ মাঠপর্যায়ে শোনা যায়। এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে মশার আক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। “মশা পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে আনতেই হবে। একটি মশার কামড়ে মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। তাই এই কাজ শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কাজ।

আবদুস সালাম আরও বলেন, যেসব এলাকায় মশার উৎপাদন বেশি সেখানে খাল-ড্রেন পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। মশার কারণে কোনো মানুষের মৃত্যু হলে তা সংশ্লিষ্টদের অবহেলার ফল হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি মাঠকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যে কাজের জন্য বেতন নিচ্ছেন, সেই কাজ ঠিকভাবে করলে কৃতিত্ব আপনাদের, আর না করলে দায়ও আপনাদের।

সবাইকে সম্মিলিতভাবে কাজ করে এডিস মশা নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই ঢাকা দক্ষিণে মশার কারণে কোনো মানুষের ক্ষতি না হোক। আপনাদের জয় মানেই আমাদের জয়, নগরবাসীর জয়।

পরে তিনি মশক নিধন কার্যক্রম জোরদারে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


More News Of This Category
bdit.com.bd