• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার

নওগাঁয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম , জেলা প্রতিনিধি। নওগাঁঃ / ১৪০ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

মোকছেদুল ইসলাম , জেলা প্রতিনিধি। নওগাঁঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” গঠনের লক্ষ্যে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার দূর্গাপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করে নওগাঁ পশ্চিমাঞ্চল এলাকাবাসী। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. কে. এম. ইকবাল, সরকার সাইফুল ইসলাম সাজু এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম প্রমুখ। বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠন সম্ভব।


More News Of This Category
bdit.com.bd