• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা

ডেক্স রিপোর্ট / ৭৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 
 

টানা পাঁচ দিন সারা দেশে ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রকাশিত আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই মূলত এই বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহীসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে চলমান দাবদাহ প্রশমিত হওয়ার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া আগামী শুক্রবার থেকে রোববার (১৭ থেকে ১৯ এপ্রিল) সপ্তাহান্তের এই দিনগুলোতেও উত্তর ও পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে সারা দেশে দিনের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।

উল্লেখ্য, বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর এই বৃষ্টির পূর্বাভাস জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd