• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল

ডেক্স রিপোর্ট / ২৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
Refueling the car at a gas station fuel pump. Man driver hand refilling and pumping gasoline oil the car with fuel at he refuel station. Car refueling on petrol station. Fuel pump at station

ডেক্স রিপোর্ট

 

 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

নতুন সমন্বয় অনুযায়ী, অকটেনের দাম বেড়েছে ২০ টাকা, পেট্রলের ১৯ টাকা, ডিজেলের ১৫ টাকা এবং কেরোসিনের ১৮ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।


More News Of This Category
bdit.com.bd