• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের জাবান হোটেলের মালিক বাদল টঙ্গী পূর্ব থানায় গ্রে/ফ/তা/র রাশেদ প্রধানের বাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী দিনদুপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক গাজীপুরে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, দিশেহারা গ্রাহক হরমুজ প্রণালি খুলে দিল ইরান, জ্বালানি বাজারে স্বস্তির আভাস পাঁচ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান হজযাত্রীদের উপহারসামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠকের ডাক ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী

দিনদুপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক

ডেক্স রিপোর্ট / ৩১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 
 

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদরাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির বলেছেন, “গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।”

তিনি বলেন, “আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও লেখেন, “যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।”


More News Of This Category
bdit.com.bd