• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১ ডিসেম্বরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী হাম সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের প্রাণহানি রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আদু ভাই ছড়ি ঘুরাক এটা দেখতে চাই না: জামায়াত আমির মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে নেত্রকোণায় জামায়াতের এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে

ডেক্স রিপোর্ট / ২৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। সারাদেশ থেকে আগত শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের উপস্থিতিতে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী এনায়েত উল্লাহ সাইফি এবং অনুবাদ উপস্থাপন করেন শরীফ বায়জীদ মাহমুদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের পরিবর্তন বা ব্যাখ্যার সুযোগ রাখা যাবে না। তার দাবি, জনগণের রায় অনুযায়ী এটি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে, প্রয়োজনে সংসদ ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

সমাবেশ পরিচালনায় দায়িত্বে রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে উপস্থিত আছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এ টি এম আজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা।

সমাবেশকে ঘিরে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায় জীবন দিয়েছেন ও আহত হয়েছেন। তাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হলে জুলাই সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।


More News Of This Category
bdit.com.bd