• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের জাবান হোটেলের মালিক বাদল টঙ্গী পূর্ব থানায় গ্রে/ফ/তা/র রাশেদ প্রধানের বাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী দিনদুপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক গাজীপুরে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, দিশেহারা গ্রাহক হরমুজ প্রণালি খুলে দিল ইরান, জ্বালানি বাজারে স্বস্তির আভাস পাঁচ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান হজযাত্রীদের উপহারসামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠকের ডাক ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী

জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাজু আহমেদ :

গাজীপুরের জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আঃ জব্বার সরকার, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd