• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর নাওজোরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক গাজীপুরে ডিবির পৃথক অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ অস্বীকার, ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদ সাদমা গ্রুপের গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে ৫০ বছর ধরে বসবাস করা বাড়িতে ফের হামলা, আতঙ্কে প্রবাসীর পরিবার; প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি। পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, শিল্প পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা গাজীপুরে কার্তিক হত্যা মামলার দুই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুরে ডিবির পৃথক অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : / ১০০৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। বুধবার (৪ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ লাখ ৩২ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ডিবি উত্তর বিভাগের এসআই মো. কামরুল হাসান, এএসআই মো. আলামিন হোসেন ও এএসআই জিলুর রহমান।

অভিযানের প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম বিলাসপুর এলাকার খান স্টোরের সামনে থেকে মো. রাহাত ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ হাজার টাকা।

পরবর্তীতে রাহাত ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ১৫ মিনিটের দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন দীঘধা এলাকার লাইফলাইন রিসোর্টের মূল ফটকের সামনে দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মো. রিপন (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

ডিবি পুলিশের দাবি, পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার দুইজনের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রাহাত ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন কালিয়ান এলাকার মো. লতিফ ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিলাসপুর এলাকায় বসবাস করতেন। অপর গ্রেপ্তার রিপন গাজীপুর মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকার ফজল হকের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


More News Of This Category
bdit.com.bd