• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর নাওজোরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক গাজীপুরে ডিবির পৃথক অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ অস্বীকার, ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদ সাদমা গ্রুপের গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে ৫০ বছর ধরে বসবাস করা বাড়িতে ফের হামলা, আতঙ্কে প্রবাসীর পরিবার; প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি। পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, শিল্প পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা গাজীপুরে কার্তিক হত্যা মামলার দুই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুর নাওজোরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক : / ৮০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, স্থানীয়দের দাবি, গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


More News Of This Category
bdit.com.bd