• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার 

রাব্বি হোসেন (রবিন) / ৩৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুর মহানগরীর বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. বিজয় রহমান লাদেন (২৩) নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জামালপুরের বকশীগঞ্জ থানার মালিরচর ধুমালীপাড়া এলাকার মো. বিপ্লব হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর জয়দেবপুর এলাকায় মাজাহার নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আরমান (২১) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার ইব্রাহিম খলিল ওরফে মিস্টারের ছেলে।

বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd