• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল

নিজস্ব প্রতিবেদক : / ৫৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

 

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নতুন চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল। আগামী ১১ নভেম্বর ২০২৭ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুসারে কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে, শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুরে দ্রুত নগরায়ণ, শিল্পকারখানার সম্প্রসারণ ও জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। অপরিকল্পিত আবাসন, যানজট, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন সমস্যা এবং পরিবেশদূষণ এ অঞ্চলের অন্যতম নাগরিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

এ অবস্থায় নতুন চেয়ারম্যানের সামনে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, আবাসন ও বাণিজ্যিক এলাকার সুষ্ঠু ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

সংশ্লিষ্ট সরকারি সংস্থা, গাজীপুর সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে এবং নগরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কী উদ্যোগ নেওয়া হয়, তা নিয়ে এখন আগ্রহ রয়েছে স্থানীয়দের মধ্যে। পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব গাজীপুর গড়ে তুলতে নতুন চেয়ারম্যানের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন নগরবাসী।


More News Of This Category
bdit.com.bd