• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে আমিরাতের চিঠি

নিজস্ব প্রতিবেদক : / ৯১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

  1. দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের ভিত্তিতে তাকে ১২ জুন গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র পাঠানোর জন্য বাংলাদেশকে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে।


More News Of This Category
bdit.com.bd