• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

গুরুতর অসুস্থ অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক : / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক

 

সাংবাদিকতার দীর্ঘ একুশ বছরের অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে পিচ্ছিল পথ পাড়ি দিয়েছেন সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাক । দশ ভাই-বোনের মধ্যে রাজ্জাক চতুর্থ তম । রংপুর পীরগঞ্জ উপজেলার এগারো নাম্বার পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মৃত মনির উদ্দিন ছিলেন একজন ব্যবসায়ী এবং সমাজসেবক এবং মাতা সাজেদা খাতুন রেনু ছিলেন একজন সহজ সরল গৃহিণী দশ সন্তানের জননী মমতাময়ী মা পরম যত্নে পরিবারের সদস্যদের নিয়ে একসাথে বসবাস করে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন। বাবা মায়ের মৃত্যুর পর একাকী জীবন নিয়ে সাংবাদিক রাজ্জাক চলে আসেন গাজীপুর জেলায় । এখানে তার অন্যান্য আত্নীয় স্বজন বসবাস করার সুবাদে তিনিও চলে আসেন গাজীপুরে । ২০০৫ সালে দৈনিক যুগের আলো পত্রিকার রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় পথ চলা শুরু করে দৈনিক আখিরা, দৈনিক দাবানল, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের অপেক্ষা, দৈনিক প্রান্ত, দৈনিক কমলাপাথা , নিউজ মিডিয়া টুয়েন্টিফোর, আলোপথ নিউজ,এপিএন নিউজ, দৈনিক বানিজ্যবার্তা , সাপ্তাহিক অপরাধ বিচিত্রা , সাপ্তাহিক রেসকোর্স ,দৈনিক দিনকাল, দৈনিক বাংলাদেশ সমাচার,মুভি বাংলা টেলিভিশন দৈনিক সময়ের ডাক, দৈনিক শেষবেলার সম্পাদনা সহ আরো অনেক মিডিযায় কাজ করা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন যেমন তৃনমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে চলেছেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যবসার কাজ ও করেছেন। তবে সাংবাদিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের মানুষের জন্য লেখালেখিই ছিল তার মনের খোরাক। মানুষের জন্য কল্যাণকর কাজের ফলে সাংবাদিক রাজ্জাক হয়ে উঠেন মানুষের ভালোবাসার পাত্র। মানুষের বিপদে তিনি সহজেই ছুটে যান যার ফলে তিনি তার বসবাসরত এলাকাবাসীর কাছে মানবতার প্রতিক হিসেবে পরিচিত। বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সদস্যদের তিনি নিজের পরিবারের সদস্যদের মত মনে করেন ভালোবাসেন। সদস্যরা ও সাংবাদিক রাজ্জাক কে অভিভাবক হিসেবে মান্য করে এবং শ্রদ্ধা করে। এত দিনের দীর্ঘ সাংবাদিকতার পথ পাড়ি দিয়ে আজ সাংবাদিক রাজ্জাক বার্ধক্যের দুয়ারে পা রাখার পথে। নানা অসুখ তার শরীরে বাসা বেঁধে ফুসফুসের সমস্যা জনিত কারণে তিনি শয্যাশায়ী। চিকিৎসার ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার ফলে বর্তমানে তিনি ভীষণ ভাবে একাকিত্ব অনুভব করেন এবং সাংবাদিক হিসেবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও রাষ্ট্র থেকে তিনি কিছু ই পাননি বলে আক্ষেপ করে দীর্ঘ শ্বাস ছেড়েছেন। তার পাওয়া কিছু না থাকলেও তিনি জীবনের অন্তীম পর্যায়ে এসে শয্যাশায়ী অবস্থায় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। জীবনের সহজ সমীকরণ গুলো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে তেমনি সাংবাদিক রাজ্জাক অসুস্থতার ব্যায়বহুল চিকিৎসার কঠিন ভারে আজ সত্যিই ভারাক্রান্ত। দোয়া কামনা করা ছাড়া রাষ্ট্রের কাছে আর কিছু ই চাওয়ার নেই। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।


More News Of This Category
bdit.com.bd