• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই

জ্বালানি তেলের দামে বড় পতন

ডেক্স রিপোর্ট / ১০৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই প্রশমিত হতে পারে—এমন আশাবাদের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স এক শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।

এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলছে, যার প্রভাব পড়ছে জ্বালানি খাতে।

যদিও দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে, পুরো সপ্তাহজুড়ে তেলের দাম ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।


More News Of This Category
bdit.com.bd