• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার : / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার :

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট এ আয়োজন স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম। সভাপতিত্ব করেন গাছা থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবু ইসহাক মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ আতিক উল্লাহ খান।
খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন বায়তুল আফছার জামে মসজিদের দাতা সদস্য জনাব আসাদুজ্জামান নূর এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জনাব মোঃ ইকবাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব শুভ দাস, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ রহিম মোল্লা, কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ ওমর ফারুক খান, ৩৬নং ওয়ার্ড গাঁতী দলের আহ্বায়ক জনাব মোঃ অলি মিয়া, বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মনির হোসেন এবং জনাব মোঃ বাবুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মাঝে খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য।


More News Of This Category
bdit.com.bd