• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

ডেক্স রিপোর্ট / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এই তালিকা প্রকাশ করে টাইম। প্রতি বছর বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়।

ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।

মুখবন্ধে উল্লেখ করা হয়, কয়েক মাস আগেও লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। তবে ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিরোধী আন্দোলনের একজন কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হন।

পরবর্তীতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে ১৭ বছর পর দেশে ফিরে সেই অবস্থান বাস্তবে রূপ দেন তিনি।

এই বিজয়ের মধ্য দিয়ে তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পদাঙ্ক অনুসরণ করেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পরই খালেদা জিয়ার মৃত্যু হয়। জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তখনও শোকাহত ছিলেন তারেক রহমান।

তিনি প্রতিশ্রুতি দেন, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করবেন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতিকে পুনরায় গতিশীল করে তুলবেন। বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি ও যুব বেকারত্বসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি প্রতিবেশী ভারত-এর সঙ্গে সম্পর্কও নিম্ন পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অতীতে ওঠা দুর্নীতির অভিযোগ—যেগুলো পরে আদালতে খারিজ হয়েছে—তার রাজনৈতিক যাত্রার শুরুতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনের বাইরে থাকার পর সময় নষ্ট করতে চান না তিনি।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রভাবশালী ১০০ জনের তালিকায় আরও রয়েছেন সুন্দর পিচাই, পোপ লিও চতুর্দশ, রণবীর কাপুর, ডাকোটা জনসন, জাফর পানাহি, মার্কো রুবিও, স্টিভ উইটকফ, বেনিয়ামিন নেতানিয়াহু, জোহরান মামদানি, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd