• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন সশস্ত্র বাহিনী কোন দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল গাজীপুর আসছেন :মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষ বাঁচাতে দক্ষ চিকিৎসক দরকার’: স্বাস্থ্যমন্ত্রী ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াত আমির পূবাইলে মাইক্রোবাস চাপায় যুবদল নেতার স্ত্রীর মৃত্যু, আহত ২ শিশু বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী চাঁদাবাজের তালিকা করছে র‍্যাব, শিগগিরই দেশজুড়ে অভিযান মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন

ডেক্স রিপোর্ট / ২৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন উপস্থাপন করেন। মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় দায়ের করা হয়। ওই ঘটনায় তাকে আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার এজাহারে বলা হয়, আন্দোলন চলাকালে সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, এই ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ নেই।

এর আগে গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে পুলিশ রিমান্ড আবেদন করে এবং আসামিপক্ষ জামিন চান। সেদিন আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


More News Of This Category
bdit.com.bd