• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান টঙ্গীতে ফুটপাত দখল করে ‘চাঁদাবাজির হাট’, মাসে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ কাশিমপুরে অস্ত্রের মুখে পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা শ্রীপুরে সৌদিতে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত; গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গাজীপুর প্রতিনিধি / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ১০ মাস পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নগরের টঙ্গীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত তাঁরা সটকে পড়েন। পরে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ছাড়া আহসান উল্লাহ মাস্টার ও গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গাজীপুর বার্তা কে  বলেন, আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও সমর্থক ওই এলাকায় ঝটিকা মিছিল করে পালিয়ে যান। তাঁদের মধ্য থেকে পুলিশ তিনজনকে চিহ্নিত করতে পেরেছে। তাঁদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd