• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
নাফ নদে ইয়াবা ছিনতাই, গোলাগুলি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন। চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার ছয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ছাড়াল ২০ কোটি ঈদের দিনে নৃশংসতা, ছেলের হাতে খুন মা

টঙ্গীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ১২৪, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

Reporter Name / ৩৪৩ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

টঙ্গীর কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এ সময় ১১৫৩ লিটার বিয়ার, ৪৫৯ লিটার মদ, জব্দ করা হয়।

  1. পরে টঙ্গীতে অবস্থিত জাবান হোটেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৮৪ জন নারী-পুরুষকে আটক করে।অভিযানের সময় পালাতে গিয়ে মিল্টন (৫০) নামে জাবান হোটেলের একজন কর্মচারী ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে নিহত হন। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেয় যৌথবাহিনী। আটকদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, যৌথ বাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচ তলা থেকে লাফ দিয়ে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd