• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই

১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী

রাজু আহাম্মেদ গাজীপুর / ১০১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজু আহাম্মেদ গাজীপুর

 

গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সেলিম হোসেন মন্ডল উন্নয়ন, মানবিক সেবা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বর্তমানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গাজীপুর সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মোঃ সেলিম হোসেন মন্ডল তার বক্তব্যে বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে ১১ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, এলাকার দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান তার অন্যতম অগ্রাধিকার। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানোর পরিকল্পনা রয়েছে তার। পানি সমস্যার সমাধানেও তিনি গুরুত্বারোপ করেন। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে নির্দিষ্ট স্থান নির্ধারণ, নিয়মিত ময়লা অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
তরুণদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।”
তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ১১ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


More News Of This Category
bdit.com.bd