• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট গাজীপুরে পোশাকশ্রমিককে মারধর করে ১৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

ডেস্ক রিপোর্ট / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুটা চিন্তিত। অধিবেশন চলাকালে একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা সংসদের জন্য ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে, সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে।

সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধি পড়ার অনুরোধ জানান তিনি। স্পিকার বলেন, তিনি যখন কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন সেই নিয়ম ও রীতি ভঙ্গ করা বা না মানা হলে সংসদ বেশি দিন চলবে না।

এ সময় সংসদ সদস্যদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।


More News Of This Category
bdit.com.bd