
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে, সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে।
সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধি পড়ার অনুরোধ জানান তিনি। স্পিকার বলেন, তিনি যখন কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন সেই নিয়ম ও রীতি ভঙ্গ করা বা না মানা হলে সংসদ বেশি দিন চলবে না।
এ সময় সংসদ সদস্যদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।