• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

শেরপুর কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ শেরপুর কারাগার থেকে পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। গত সোমবার গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে নুর ইসলাম নামে ওই আসামীকে আটক করা হয়। নুর ইসলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মংলারকুটি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গেল ৫ আগস্ট তিনি কৌশলে শেরপুর কারাগার থেকে পালিয়ে যান। বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের দিন তিনি কারাগার থেকে কৌশলে পালিয়ে যান। নুর ইসলাম শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে ছিলেন।


More News Of This Category
bdit.com.bd