• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার / ৫০ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রাজু আহাম্মেদ,স্টাফ রিপোর্টার 

 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার এলাকায় এক মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কুনিয়া বড়বাড়ির সুপরিচিত সরকার পরিবারের সন্তান আব্দুল আউয়াল সরকার দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্যমতে, যেকোনো বিপদ-আপদে কিংবা প্রয়োজনের মুহূর্তে মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুত তাদের পাশে দাঁড়ান তিনি। মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় এগিয়ে আসেন এই সমাজসেবক।
মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চান আব্দুল আউয়াল সরকার। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাদের পাশে থাকবেন। জলাবদ্ধতা নিরসনে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল আউয়াল সরকার। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার। স্থানীয়দের দুর্ভোগ কমাতে তিনি সরাসরি মাঠে নেমে কাজ শুরু করেছেন। ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই পানি জমে থাকা ছিল নিত্যদিনের সমস্যা। এতে করে স্কুলগামী শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। এমন পরিস্থিতিতে আব্দুল আউয়াল সরকারের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে। মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুত পাশে দাঁড়ানো এই জননেতা জানান, এলাকার যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় কাজ করে যেতে চান। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভবিষ্যতে একটি টেকসই ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।


More News Of This Category
bdit.com.bd