• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

পূবাইলে মাইক্রোবাস চাপায় যুবদল নেতার স্ত্রীর মৃত্যু, আহত ২ শিশু

গাজীপুর মহানগর প্রতিনিধি / ৭৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গাজীপুর মহানগর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকায় মাইক্রোবাস চাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আসমা আক্তার তৃষা পূবাইলের করমতলা এলাকার গাজীপুর মহানগর যুবদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হয়েছে।

শনিবার সকালে মিরের বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আর্ট ক্লাস শেষে শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। মিরের বাজার রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসমার মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য করমতলা হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটির চালক গাড়ি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category
bdit.com.bd