• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

পাঁচ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

ডেক্স রিপোর্ট / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd