• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই

তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

ডেক্স রিপোর্ট / ৯৩ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Refueling the car at a gas station fuel pump. Man driver hand refilling and pumping gasoline oil the car with fuel at he refuel station. Car refueling on petrol station. Fuel pump at station

ডেক্স রিপোর্ট

 

 

সরকার জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তৎপর হয়েছে। স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে তথ্যদাতার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়েছে।

তেলের বাজার নিয়ন্ত্রণ ও অবৈধ মজুত প্রতিরোধে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তথ্য প্রদানকারীরা সরাসরি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমবর্ধমান। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। সমুদ্র পথে জাহাজের কন্টেইনার ও পণ্য পরিবহনের খরচও বাড়ছে। এর প্রভাব বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যেও পড়ছে।

তবে বাংলাদেশে তেলের দাম এখনও আগের অবস্থায় রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। অনিয়ম ও তেল সংকটের কারণে কিছু ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটলেও সরকার সচেতন।


More News Of This Category
bdit.com.bd