• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই

টঙ্গীতে পুলিশের পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৭

রাব্বি হোসেন (রবিন) / ১০৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাব্বি হোসেন রবিন

 

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বাকিরা সন্দেহভাজন মাদকসেবী।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, আউচপাড়া এলাকার এশিয়ান ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনক গতিবিধির কারণে শফিক হোসেন (৪৭) ও নাহিদা আক্তার (৪০)-কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় শফিক হোসেনের কাছ থেকে ৩০০ পিস এবং নাহিদা আক্তারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পৃথক এক অভিযানে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মামুন খান নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও অন্য অভিযানে আরও ২০ পিস ইয়াবাসহ একজন এবং ১০ জন সন্দেহভাজন মাদকসেবীসহ মোট ১৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd