শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স এক শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।
এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলছে, যার প্রভাব পড়ছে জ্বালানি খাতে।
যদিও দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে, পুরো সপ্তাহজুড়ে তেলের দাম ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।








