• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

‎গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধিঃ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।
‎সোমবার (৩০ মার্চ ) দুপুরে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মেসার্স বি এন বি ব্রিকস এবং মেসার্স ত্রিপল এম নামক দুটি ইটভাটার প্রতিটিকে ৭ লাখ টাকা করে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা ধার্য করে নগদে আদায় করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন গাজীপুর জেরা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন।
‎অভিযানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল এবং পরিদর্শক মোঃ রকিবুল হাসান। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের একটি দল প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে এ ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd