• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার ছয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ছাড়াল ২০ কোটি ঈদের দিনে নৃশংসতা, ছেলের হাতে খুন মা কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন বাসন থানা প্রেসক্লাব

গাজীপুর প্রতিনিধি / ২২২ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম কে সন্ত্রাসীদের হত্যার হুমকির প্রতিবাদে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী শিপন দেওয়ান গং কর্তৃক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে হত্যার হুমকি ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। এসময় বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মীর সিরাজুল ইসলাম।এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক ও চোখ, সাংবাদিকদের মাধ্যমে দেশের ভালোমন্দের সংবাদ দেশের মানুষ জানতে পারে এবং জানার জন্য মুখিয়ে থাকে, সাংবাদিকেরা আছে বলে আজকে চাঁদাবাজরা ভয়ে থাকেন, তাই সাংবাদিকদের মামলা হামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, তিনি আরো বলেন আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি কে বলতে চাই আপনি কিছুদিন আগে কালিয়াকৈরের এক সন্ত্রাসী আটক করে আইনের আওতায় এনে জেল হাজতে পাঠিয়েছেন, ঠিক তেমনি করে আগামী একসপ্তাহের মধ্যে সাংবাদিক সাইফুল কে হুমকিদাতা কুখ্যাত সন্ত্রাসী শিপন দেওয়ান গংদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন করবে সাংবাদিকরা। গাজীপুর চান্দনা চৌরাস্তার মানববন্ধনে অন্যান্য সাংবাদিকদের বক্তব্যে দাবি করেন অবিলম্বে হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর জেলা ও জেলা প্রতিনিধি দৈনিক ভোরের চেতনা। মোঃ শাহজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর। সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার। আফনান মামুন চৌধুরী, সম্পাদ দৈনিক শেষবেলা পত্রিকা, মীর সিরাজুল ইসলাম, এম এ মান্নান, দৈনিক সরেজমিন বার্তা, বিশেষ প্রতিনিধি।হাসান আলী, স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার, মোঃ আবু সালেক ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ। মোঃ মোজাম্মেল সরকার, গাজীপুর প্রতিনিধি, দৈনিক আধুনিক সংবাদ। মোঃ আসাদুজ্জামান তুহিন, গাজীপুর ব্যুরো চীপ, দৈনিক প্রতিদিনের কাগজ। মোঃ শফিকুল ইসলাম সাজু, বিশেষ প্রতিনিধি, দৈনিক সময়ের দেশ। মোঃ সজীব হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক সময়ের দেশ। মোঃ সোলাইমান হোসেন রাজু, ফটো সাংবাদিক, দৈনিক একুশে সংবাদ। জোবায়ের হোসেন ইফতি ক্রাইম রিপোর্টার, আধুনিক সংবাদ মোঃ খোকন মিয়া, দৈনিক বাংলাভুমি সহ বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সদস্য আরো ২০/২৫ জন স্থানীয় বিভিন্ন প্রত্রিকার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd