• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা, শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান এমপি রনির গাজীপুরে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার করল বাসন থানা পুলিশ গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে গাজীপুর নাওজোরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক গাজীপুরে ডিবির পৃথক অভিযানে ২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ অস্বীকার, ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদ সাদমা গ্রুপের গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে ৫০ বছর ধরে বসবাস করা বাড়িতে ফের হামলা, আতঙ্কে প্রবাসীর পরিবার; প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি। পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, শিল্প পুলিশের প্রধান হলেন ইসরাইল হাওলাদার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা, শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান এমপি রনির

নিজস্ব প্রতিবেদক : / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর ক্লাব মিলনায়তনে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুদ্দিন সম্রাটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, শিল্প ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে ভাঙচুর ও গুজবে কান না দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক। নতুন মজুরি বাস্তবায়নের লক্ষ্যে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে জহিরুদ্দিন সম্রাট বলেন, দেশের পোশাকশিল্পকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। শ্রমিকদের আন্দোলনের মধ্যে বহিরাগত দুষ্কৃতকারীরা যাতে অনুপ্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শফিউল আলম, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সাবেক সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd