• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল!

গাজীপুর প্রতিনিধি / ৪৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ফেসবুকে ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মনির এক অজ্ঞাত নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজীপুরজুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা মনিরের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ জানান, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে মনিরের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা আমরা বরদাস্ত করব না।”তবে এ বিষয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd